সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় গৃহবধূর করোনা সনাক্ত: ৫ বাড়ি লকডাউন | চ্যানেল খুলনা

তালায় গৃহবধূর করোনা সনাক্ত: ৫ বাড়ি লকডাউন

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের আসমা বেগম (২৩) নামের আরেক গৃহবধূর করোনা সনাক্ত হয়েছেন। আক্রান্ত ঐ গৃহবধু কাটাখালী গ্রামের মোঃ আল আমীন শেখের স্ত্রী। সোমবার (৮ জুন) তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার এ তথ্য নিশ্চিত করেন।
খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান জানান, গৃহবধূ আসমা বেগম গত ৩ জুন সামান্য জ্বর সর্দি কাশি নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যান। এ সময় কর্তব্যরত ডাক্তার অনিমেশ করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পরামর্শ দেওয়ায় তিনি পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। পরবর্তীতে সোমবার তার নমুনা ফলাফলে করোনা পজেটিভ আসে। এ সময় পুলিশ তার স্বামীর বাড়িসহ আশপাশের ৫টি বাড়ি লকডাউন করে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, আক্রান্ত ওই গৃহবধূর বাড়িসহ আশেপাশের ৮/১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। সকল ধরনের সহায়তার জন্য পুলিশ সবসবময় তাদের পাশে অছে জানিয়ে তিনি সকলকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন।
এদিকে এ নিয়ে তালা উপজেলা ২ জন নারীসহ মোট ৪ জন করোনা পজেটিভ রোগি সনাক্ত হলেও একজন ইতিমধ্যে সুস্থ হয়ে গেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।