সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় ক্ষুদে ফুটবলারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

তালায় ক্ষুদে ফুটবলারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

তালা প্রতিনিধি:: সাতক্ষীরার তালায় উদীয়মান ক্ষুদে ফুটবলারদের মাঝে নিজ উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। সোমবার (১৭ আগস্ট) সকালে তিনি ক্ষুদে ফুটবলারদের হাতে উক্ত ক্রীড়া সামগ্রী তুলে দেন।
একই সময় তিনি তালা ক্লাবের জুনিয়র ফুটবল দল, মাদরা ফুটবল একাদশ ও তালা মহাল্লাপাড়া জুনিয়র ফুটবল একাদশের ক্ষুদে ফুটবলারদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করেন।
তালা মহাল্লাপাড়া জুনিয়র ফুটবল একাদশের ক্ষুদে ফুটবলার তানজীম নাভিদ তুর্য ক্রীড়া সামগ্রী পেয়ে বলেন, ভবিষ্যতে তারা মেসি-রোলানদোর মতো হয়ে বাংলাদেশের নেতৃত্ব দিতে চান।
তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার বলেন, আমাদের দেশে দক্ষ ও আন্তর্জাতিক মানের ফুটবলার গড়ে তুলতে হলে কোমলমতি শিশু-কিশোরদের মাদকের বিষাক্ত ছোবল থেকে নিরাপদ রাখতে ক্ষুদে খেলোয়ারদের সঠিক গাইড লাইন, প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী ও খেলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। এসব ভাবনা থেকেই ব্যক্তিগত উদ্যোগে উদীয়মান ক্ষুদে ফুটবলারদের মাঝে এ উপহার নিয়ে উপস্থিত হয়েছেন বলে জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।