সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় কৃষকের ২বিঘা জমির পাট কেটে দিয়েছে দুবৃর্ত্তরা | চ্যানেল খুলনা

তালায় কৃষকের ২বিঘা জমির পাট কেটে দিয়েছে দুবৃর্ত্তরা

তালা (সাতক্ষীরা) সংবাদদাতাঃ তালায় পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের ২ বিঘা জমির পাট কেটে বিনষ্ট করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া-চাঁদকাটি মাঠে। এতে ঐ কৃষকের প্রায় ৫০ হাজার টাকার মত ক্ষতিসাধিত হয়েছে।
উপজেলার চাঁদকাটি গ্রামের মৃত এরফান আলী সরদারের ছেলে নাজমুল হুদা ওরফে নজরুল সরদার জানান, একই এলাকার নিজাম মোড়ল গংদের সাথে তার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাতের যে কোন সময় তার ২ বিঘা জমির পাট কেটে সাবাড় করে দিয়েছে। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি উর্দ্ধতন প্রশাসনের নিকট তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান। তবে নিজাম মোড়ল জানান, পাট কাটার সাথে তিনি জড়িত নন।
তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, ঘটনাটি তিনি শুনেছেন, তবে কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।