সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় করোনা পরিস্থিতি মোকাবেলায় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় | চ্যানেল খুলনা

তালায় করোনা পরিস্থিতি মোকাবেলায় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়

সেলিম হায়দারঃ তালা উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম, তালা থানা ওসি মেহেদী রাসেল,পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা হাসপাতালের মেডিকেল অফিসার রওশন দায়েমী, ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, এম মফিদুল হক লিটু, সাংবাদিক মোজাফ্ফার রহমান, আজিজুর রহমান রাজু, জাহাঙ্গীর আলম, মতিয়ার রহমান, আজিজুল ইসলাম, সরদার রফিকুল ইসলাম, অধ্যাপক সুভাষ চন্দ্র সেন,গনেশ দেবনাথ, প্রভাষক রাজিব হোসেন রাজু,কামরুজ্জামান লিপু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হকসহ উপজেলার সরকারি কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, সরকারি ত্রাণের তালিকা এবং বিতরণে কোন রকম অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করা হবে। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে ইউপি চেয়ারম্যানদের কাজ করার জন্য আহবান জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।