সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় এসইপি উপ-প্রকল্পের আওতায় প্রকল্প সমাপনী শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় এসইপি উপ-প্রকল্পের আওতায় প্রকল্প সমাপনী শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় এসইপি উপ-প্রকল্পের আওতায় প্রকল্প সমাপনী শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা শিল্পকলা মিলনায়তনে উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়ক এ,এস, এম মুজিবুর রহমানের সভাপতিত্বে ও এসইপি (ডেইরী ফার্ম) প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সঞ্জয় বিশ্বাস, বিসিক সাতক্ষীরার উপ-ব্যবস্থাপক গোলাম সাকলাইন, বিসিক শিল্পনগরী কর্মকর্তা উবাইদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা পারভীন, উপজেলা ভাইস-চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ি, তালা বণিক সমিতির সভাপতি কাজী মারুফ হোসেন, সাসের সমন্বয়ক শাহ আলম প্রমুখ।

এসইপি প্রকল্পের আওতায় উন্নয়ন প্রচেষ্টা কর্তৃক বাস্তবায়িত ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও তার প্রভাব এবং কার্যক্রম বাস্তবায়নে সামগ্রিক অভিজ্ঞতা তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক শাহনেওয়াজ কবির এবং মাল্টিমিডিয়ায় উপস্থাপনা করেন পরিবেশ কর্মকর্তা ইমরুল কায়েস ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলাম।

উপস্থিত অতিথিরা উন্নয়ন প্রচেষ্টা কর্তৃক বাস্তবায়িত উপ-প্রকল্পের মাধ্যমে গাভী পালনকারী ক্লাস্টার জিয়ালার সামগ্রিক উন্নয়ন ও মৃৎশিল্পের নবজাগরণে ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি গাভীপালনকারী ও মৃৎশিল্পী ক্ষুদ্র উদ্যোক্তাগণ এসইপি ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রমে তাদের সন্তুষ্টি প্রকাশ করে পরিবেশ সম্মত উপায়ে কর্মক্ষেত্র পরিচালনায় বিভিন্ন সুবিধা তুলে ধরে এর ধারাবাহিকতা অব্যাহত রেখে ব্যবসা পরিচালনা করবে বলে মতামত ব্যক্ত করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।