সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে উত্তরণের ত্রাণ সহায়তা | চ্যানেল খুলনা

তালায় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে উত্তরণের ত্রাণ সহায়তা

তালা প্রতিনিধিঃ তালায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত একশত পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ। শুক্রবার (৫ জুন) সকালে ‘স্টার্ট ফান্ড এবং ইউকে ইন বাংলাদেশ’ এর সহযোগিতায় ‘উত্তরণ’ উপজেলার কুমিরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে উক্ত ত্রাণ সহায়তা পৌছে দেয়। তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, উত্তরণ কর্মকর্তা মোঃ রেজওয়ান উল্লাহ, পার্থ কুমার দে, তীর্থ কুমার দে, খান মোঃ আল আমীন, এনামুল ইসলামসহ সংস্থার স্টাফরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা, ১০টি সাবান, ১ কেজি ডিটারজেন্ট, ২ প্যাকেট ন্যাপকিন, ৫০ টি মাস্ক, ১টি মগ, ট্যাপসহ বালতি এবং ১টি করোনা সচেতনতা লিফলেট বিতরণ করা হয়। উল্লেখ্য, আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে জরুরী ত্রাণ সহায়তার অংশ হিসেবে উক্ত ত্রাণ সহায়তা প্রদান করা হয় বলে সংশ্লিষ্টরা জানায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।