সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশ পেলে’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) তালা সদর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে তালা বি,দে, সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার যতি শংকর রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সোহরাব হোসেন, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, শিক্ষক হাফিজুর রহমান, নাজমা আক্তার প্রমূখ। প্রসঙ্গত, আগামী ২১শে মে তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তঃ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।