সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় অসুস্থ্য গাভী জবাই, মাংস ব্যবসায়ীকে জরিমানা | চ্যানেল খুলনা

তালায় অসুস্থ্য গাভী জবাই, মাংস ব্যবসায়ীকে জরিমানা

চ্যানেল খুলনা ডেস্কঃ অসুস্থ্য গরু (গাভী) জবাই করে মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত সাতক্ষীরা তালার জাতপুর বাজারের এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে।বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জাতপুর বাজারে মাংস বিক্রির সময় হাতে-নাতে ধরে ফেলে।

এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২/৫৩ ধারা মোতাবেক উপজেলার আলাদিপুর গ্রামের ইউসুফ শেখর ছেলে রবিউল শেখ (৩৫) কে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় উদ্ধারকৃত মাংসে কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে ফেলা হয়। অভিযান পরিচালনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রসিকিউশন অফিসার উপজেলা সেনেটারী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম ও জাতপুর ক্যাম্প ইনচার্জ এস,আই সাহিদুর রহমান।এলাকাবাসীর অভিযোগ, জবাইকৃত গাভীটি কয়েক দিন পূর্বে একটি মৃত বাছুর জন্ম দেয়। এরপর গাভীটিও মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে বুধবার গাভীটিকে জবাই করলে এলাকাবাসী ভ্রাম্যমান আদালতকে অবহিত করেন। পরে ভ্রাম্যমান আদালত তাকে জরিমানা করে আদায় করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।