সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালার মির্জাপর স্কুলে প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের বরণ | চ্যানেল খুলনা

তালার মির্জাপর স্কুলে প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের বরণ

তালা উপজেলার মির্জাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০২৪ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হয় শিশু বরণ অনুষ্ঠান।

এসএমসির সভাপতি ডা. অনুপম কুমার রায়ের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শামীমা নাসরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর রহমান ও পিটিএ সভাপতি জয়ন্তী রানী ঘোষ।

স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সূর্য্য পাল। আরও বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকসানা আক্তার ও প্রাক প্রাথমিক শিক্ষক রমা রানী কর্মকার।

এ সময় অতিথি ও শিক্ষকবৃন্দ ফুল দিয়ে শিশুদের বরণ করে নিয়ে মিষ্টিমুখ করান এবং পেন্সিল ও ইরেজার উপহার হিসেবে প্রদান করেন। অনুষ্ঠানে প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।