সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালার প্রান্তিক কৃষকদের মাঝে সেনাবাহিনীর বীজ বিতরণ | চ্যানেল খুলনা

তালার প্রান্তিক কৃষকদের মাঝে সেনাবাহিনীর বীজ বিতরণ

তালা প্রতিনিধিঃ করোনাভাইরাস জনিত পরিস্থিতির কারণে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সাতক্ষীরার তালা উপজেলার দুটি স্থানে প্রান্তিক কৃষকদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে বীজ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। বুধবার (৬ মে) সকালে তালা উপজেলা ত্রিশমাইল ও পাটকেলঘাটায় সেনা সদস্যদের পৃথক দুটি টিম উক্ত বীজ বিতরণ কার্যক্রম শুরু করে। এ সময় কৃষকদের হাতে লাউ, মিস্টি কুমড়া, ঢ়েরশ, পুইশাক, লাল শাকসহ বিভিন্ন সবজির বীজ তুলে দেওয়া হয়। পাটকেলঘাটায় বীজ বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন ক্যাপ্টেন সাকিব এবং ত্রিশমাইলে নেতৃত্ব দেন ক্যাপ্টেন জিসান। সেনাবাহিনীর পক্ষ থেকে কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য পতিত জমিসহ কোন জমি ফেলে না রাখার আহবান জানানো হয়। পর্যায়ক্রমে জেলার বিভিন্নস্থানে উক্ত বীজ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান ক্যাপ্টেন জিসান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।