সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় ৫৪তম শীতকালীন ক্রীড়ার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় ৫৪তম শীতকালীন ক্রীড়ার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) দিনব্যাপী কপোতাক্ষ হাই স্কুল মাঠে এ আয়োজন হয়।

বিকালে উপজেলা পর্যায়ের ক্রিকেটের ফাইনালে পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ১০ উইকেটের ব্যবধানে সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, অত্র জোন সম্পাদক ও শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, কপোতাক্ষ হাইস্কুলের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র হালদার, প্রধান শিক্ষক মোঃ সাইফুল্লাহ, মোঃ শফিকুল ইসলাম, শিক্ষক সেলিম হোসেন, প্রবীর কুমার দাস, মোঃ আব্দুল গফুর পাড় প্রমুখ। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোঃ আসাদ হোসেন এবং মোঃ রাসেল পাড়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।