সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময় | চ্যানেল খুলনা

তালায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সাতক্ষীরার তালায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির নেতৃবৃন্দরা মতবিনিময় করেছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা মাগুরা, খলিশখালি, খেশরা ও জালালপুর ইউনিয়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায় সাইদুর রহমান সাইদ, মেহেদী হাছান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এসকে ফারুক হোসেন, বিএনপির নেতা শেখ নুর আহমেদ, এস এম শহিদুল ইসলাম,আমিনুর ইসলাম, শেখ জামির আলি, মাগুরা ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ,উত্তম সেন, গোপাল বসু, খলিশখালি পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ^নাথ, কোমল দাস, জালালপুর ইউনিয়নের তপন ঘোষ,পলাশ ঘোষসহ শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন। দুর্গাপূজার সময়ে এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা প্রতিটি মন্ডপে মন্ডপে গিয়ে খোঁজ রাখবে এবং হিন্দু ভাইদের সহযোগিতা করবে। আমরা চাই সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।