সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার | চ্যানেল খুলনা

তালায় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার তালা উপজেলার সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দীন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিজুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিবুল ইসলাম রাকিব ও মীর্জা সাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসক আফরোজা আখতার উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

নবাগত জেলা প্রশাসক সভায় সাতক্ষীরার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি সুশাসন, উন্নয়ন ও জনগণের কল্যাণে সর্বাত্মক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

সাতক্ষীরায় দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।