সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় সামাজিক নিরাপত্তা ভাতা বিষয়ে গণশুনানি: জরিপে ভাতা বৃদ্ধির দাবি প্রান্তিক নারীদের | চ্যানেল খুলনা

তালায় সামাজিক নিরাপত্তা ভাতা বিষয়ে গণশুনানি: জরিপে ভাতা বৃদ্ধির দাবি প্রান্তিক নারীদের

বুধবার (৩ ডিসেম্বর) তালা শিল্পকলা একাডেমী ভবনে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অধিকার ও করণীয় বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং উই ক্যান বাংলাদেশ-এর সহায়তায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা এ আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরস্বতী দাস এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে নাগরিকদের প্রশ্নের উত্তর দেন।

গণশুনানিতে উপস্থাপিত জরিপে দেখা যায়, জরিপকৃত ১২০ জন ভাতাপ্রাপ্ত নারীর মধ্যে ৭০ জনই তাদের ভাতার টাকা ওষুধ কেনায় ব্যয় করেন। অনেকে বলেন ভাতার পরিমাণ অত্যন্ত কম, যা জীবিকা নির্বাহে যথেষ্ট নয়। ভাতা বৃদ্ধি, তথ্যপ্রবাহ উন্নয়ন এবং তালিকাভুক্তিতে বয়স্ক নারীদের অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়।

নাগরিক প্রকল্পের আওতায় খলিশখালি ও ইসলামকাটি ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে নাগরিক ফোরাম কাজ করছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।