সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণে সংলাপ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণে সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও কার্যকর করণীয় বিষয়ে উপজেলা প্রশাসন ও নাগরিক সমাজের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সভায় ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিজ” প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে ধারণা দেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা দিলিপ দাস।

উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি স্বরস্বতী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

প্রোগ্রাম অফিসার মনিশংকর হালদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের আলেয়া খাতুন, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান ও সেলিম হায়দার প্রমুখ।

এ সময় বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর সুপেয় পানি সংকট, বাল্যবিবাহের ঝুঁকি এবং বিভিন্ন ভাতা কাট ছাঁটের সমস্যা তুলে ধরে এসব ভাতা যাতে সহজে ও স্বচ্ছভাবে পাওয়া যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চিতলমারীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে খেলনা ও খাবর নিয়ে উপস্থিত হলেন ইউএনও

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।