সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় সাবেক এমপি হাবিবুল ইসলামের অংশগ্রহণে জগন্নাথ রথযাত্রা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় সাবেক এমপি হাবিবুল ইসলামের অংশগ্রহণে জগন্নাথ রথযাত্রা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শুক্রবার বিকেলে তালা উপজেলার মাঝিয়াড়া জগন্নাথ মন্দির চত্বরে রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত হয় এক ধর্মীয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, “অতীতে হিন্দু সম্প্রদায়ের সুখ-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধরে রাখাই আমাদের দায়িত্ব। এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজে শান্তি, সম্প্রীতি এবং বন্ধুত্বের বন্ধন দৃঢ় করে।”

তিনি আরও বলেন, “আমি চাই আমাদের তালা-কলারোয়া অঞ্চল শান্তিপূর্ণ ও উন্নত হোক। মন্দিরের উন্নয়নে আমি সবসময় পাশে থাকব এবং ব্যক্তিগতভাবে সহযোগিতা করব।” পরে তিনি মাঝিয়াড়া জগন্নাথ মন্দির কমিটিকে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। মাঝিয়াড়া জগন্নাথ মন্দির কমিটির সভাপতি উদয় কুমার সাধুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক শচীপুত্র মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক শ্যামল চৌধুরী লিটু, সাধন পাল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বসু ঘোষ। আলোচনা সভা শেষে মন্দির চত্বর থেকে রথযাত্রা শুরু হয়ে মোবারকপুর রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অন্যদিকে তালার ঘোষনগর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শান্তি নিকেতন মন্দির কমিটির উদ্যোগেও রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। উভয় রথযাত্রায় শত শত নারী, পুরুষ এবং যুব সমাজ অংশগ্রহণ করে, ফলে তালার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।