সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ | চ্যানেল খুলনা

তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে দেশব্যাপী সহিংসতা ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছেন সাতক্ষীরা তালা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় ৬টায় বিক্ষোভ মিছিল তালা শিল্পকলা একাডেমি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে শিল্পকলা একাডেমি হলরুমে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের উপ- প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমূখ।

এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিএনপি ও জামায়াত-শিবির গত কয়েক দিন দেশে সহিংসতা ও তাণ্ডব চালিয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

তালায় বিশ্ব যক্ষা দিবস পালিত

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার প্রায় ২০ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।