সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় সফল উদ্যোক্তা সম্মননা পেলেন ৬ উদ্যোক্তা | চ্যানেল খুলনা

তালায় সফল উদ্যোক্তা সম্মননা পেলেন ৬ উদ্যোক্তা

সাতক্ষীরার তালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তা সম্মননা পেলেন ৬ উদ্যোক্তা। সম্মননা পাওয়া ব্যক্তিরা হলেন- কৃষি খাতে গ্রীষ্মকালীন টমেটো চাষে মো. হামিদুর রহমান, মো. মাসুদ হোসেন, মৎস্য খাতে কার্প জাতীয় মাছ মোটাতাজাকরণে মো. ফরিদুল ইসলাম , আব্দুল হাদী, প্রাণিসম্পদ খাতে মাচা পদ্ধতিতে খাসি মোটাতাজাকরণে রাজু আহমেদ, মতিয়ার রহমান। এসময় অতিথিরা তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও দুই হাজার টাকার চেক তুলে দেন। রবিবার (২৫ জুন) বিকালে তালা শিল্পকলা একাডেমী হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিট এর আওতায় ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয়। উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সমন্বিত কৃষি ইউনিটের কৃষিবিদ নয়ন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারমান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সনজয় সরকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শুভ্রাংশ শেখর দাশ, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএস এম মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সম্মাননা পাওয়া কৃষকরা তাদের বণার্ঢ্য কৃষি কর্মের কথা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দুশতাধিক কৃষকের মাঝে তুলে ধরেন। এসময় উন্নয় প্রচেষ্টার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।