সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় | চ্যানেল খুলনা

তালায় শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক মতবিনিময়

আমি এ এলাকায় কাজ করতে চাই। আমার দ্বারা কোনো শিক্ষক ক্ষতিগ্রস্ত হবে না। নির্বাচিত হতে পারলে শিক্ষকদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবো। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, এর আগেও যখন জনপ্রতিনিধি ছিলাম তখন তালা উপজেলায় শিক্ষকদের জন্য স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেছি এবং এমপিওভুক্ত করেছি। কোনো শিক্ষক বা প্রতিষ্ঠান থেকে এক টাকা পর্যন্ত নেইনি। আমি পাটকেলঘাটাকে উপজেলাসহ সাতক্ষীরাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পাটকেলঘাটা কুমিরা মহিলা ডিগ্রি কলেজের হলরুমে উপজেলা কলেজ সমিতির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিরা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিসেস লুৎফুন আরা জামান। স্বাগত বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক মোশাররফ হোসেন ও মোস্তফিজুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ সরদার অজিয়ার রহমান, অধ্যক্ষ কামরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল মালেক, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ রইছ উদ্দিন, সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী রেহানা খানম, বিশিষ্ট শিক্ষানুরাগী মৃনাল কান্তি রায়, সাবেক কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলাম, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অধ্যক্ষ আব্দুল গফুর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুল ইসলাম, অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যক্ষ সুনাতন দাস প্রমুখ। এসময় তালা উপজেলা কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।