সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় যুব সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় যুব সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় যুব সাংবাদিকদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকালে তালা মুক্তিযোদ্ধা আঃ সালাম গণগ্রন্থাগারের হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় জলাবদ্ধতা, কৃষির উন্নয়ন ও আবহাওয়ার পরিবর্তন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

উত্তরণ এশিয়া লাইভলিহুড প্রকল্প-এর আওতায় আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উত্তরণ-এর কর্মকর্তা দিলীপ সানা। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মঈনুল হাসান সোহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, সেলিম হায়দার, রিয়াদ হাসান, হোসেন আলী, মোকারম বিল্লাহ, মিলন কুমার বসু, অর্জুন বিশ্বাস, শামীম খান এবং ইমরান হোসেন। এছাড়া উত্তরণ-এর ফিল্ড অফিসার ইমরুল কবির ও ইউসুফ আলী-ও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে তালা ও সাতক্ষীরা সদর উপজেলার মোট ১০ জন যুব সাংবাদিক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন ও স্থানীয় সমস্যাবলি নিয়ে তথ্যনির্ভর, দায়িত্বশীল ও কার্যকর সাংবাদিকতার জন্য উৎসাহিত হন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।