সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (২৯ মে) সকালে তালা পরিষদ হল রুমে উপজেলা পর্যায়ে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪ বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সাপোটিং ইমপ্লিমেন্টেশন অফ দ্যা মাদার চাইল্ড বেনিফিট প্রোগ্রাম (SIMCBP) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার।

কর্মশালায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের যুগ্ন-সচিব (উন্নয়ন) ডঃ প্রকাশ কান্তি চৌধুরী। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায় ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ কামাল হোসেন।

কর্মশালায় জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবির হোমেন, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সোনালী ব্যাংক কর্মকর্তা গোবিন্দ সাধুসহ বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সচিরা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় ৩২ জন মহিলার মাঝে ১৬ লাখ টাকা বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।