সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় ভোক্তা অধিকারের অভিযান, ভেজাল দুধ ব্যবসায়ীকে জরিমানা! | চ্যানেল খুলনা

তালায় ভোক্তা অধিকারের অভিযান, ভেজাল দুধ ব্যবসায়ীকে জরিমানা!

সাতক্ষীরার তালায় ভোক্তা অধিকারের অভিযানে এক ভেজাল দুধ ব্যবসায়ী কে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার ভোক্তা অধিকারের একটি দল উপজেলার জাতপুর বাজারে অভিযান পরিচালনা করে এই ব্যবসায়ীকে আটক করেন।

জানা যায়, উপজেলার জেয়ালা গ্রামের সুকুমারের ছেলে সুকান্ত ঘোষ দীর্ঘদিন ভেজাল দুধের ব্যবসা করে আসছিল। সে মঙ্গলবার সকালে ৭ ক্যান দুধ বিক্রয়ের জন্য খুলনায় নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভোক্তা অধিকারের একটি অভিযানিক দল তালার জাতপুর বাজারে তাকে দুধ সহ আটক করে। এসময় ক্যানের দুধ পরীক্ষা করে ২ টি ক্যানে ৬০ কেজি গøুকোজ মিশ্রিত দুধ পায়।

এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দিপংকর দত্ত, তালা উপজেলা সেনেটারী ইন্সেপেক্টর শরিফ মোঃ আব্দুল মতিন, সাতক্ষীরা জেলা ক্যাবের নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল, নিরাপদ খাদ্য কত্তৃপক্ষের অফিস স্টাফ মেহেদী হাসান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেসেঞ্জার মোঃ জিল্লুর রহমান।

তালা উপজেলা সেনেটারী ইন্সেপেক্টর শরিফ মোঃ আব্দুল মতিন জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।