সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় বিচুলী গাদা থেকে নবজাতক শিশু উদ্ধার | চ্যানেল খুলনা

তালায় বিচুলী গাদা থেকে নবজাতক শিশু উদ্ধার

সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে বিচুলী গাদা থেকে সদ্য নবজাতক এক শিশু কন্যাকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার সুজনশাহ গ্রামের মাহাবুবুর রহমানের বাড়ির পাশের খড়েরগাদা থেকে শিশুটি উদ্ধার করা হয়।

বর্তমানে শিশুটি মাহাবুবুর রহমানের বাড়িতে শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত নবজাতক শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

ইসলামকাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো. খোশরুল আলম জানান, শুক্রবার রাতে কে বা কারা মাহাবুবুর রহমানের বাড়ির পাশে শিশুটিকে বিচুলি গাদার (খড়) উপর রেখে চলে যায়। এশার নামাজের পরে ফুটফুটে নবজাতক কন্যা শিশুটিকে কাঁদাতে দেখে ওই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বর্তমানে শিশুটি মাহাবুবুর রহমানের বড় ছেলে শেখ মোস্তফার কাছে রয়েছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল জানান, শিশুটি বর্তমানে শেখ মোস্তাফা নামে এক ব্যক্তির কাছে রয়েছে। তারাই বর্তমানে তাকে দেখভাল করছে। কেউ দত্তক নিতে চাইলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শিশুটি হস্তান্তর করা হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

দেশে সবার সমান অধিকার, ভয় পাওয়ার কোনো কারণ নেই: হাবিব

শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: ধানের শীষের প্রার্থী হাবিব

তালায় মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে- হাবিবুল ইসলাম হাবিব।

কলারোয়ায় জনসভায় সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস হাবিবুল ইসলাম হাবিরের

খলিলনগরে দ্রুত উন্নয়ন কাজ শুরুর প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।