সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় বাল্যবিয়ের দায়ে কনের মাকে জরিমানা | চ্যানেল খুলনা

তালায় বাল্যবিয়ের দায়ে কনের মাকে জরিমানা

সাতক্ষীরার তালায় ৯ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে বিয়ে করার অপরাধে কনের মাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুস তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন। উপজেলার কুমিরা গ্রামের রনজিত সরকারের স্ত্রী শ্যামলী সরকারকে উক্ত জরিমানা করা হলে তিনি তা নগদে পরিশোধ করে দেন।
সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের বিনয় সরকারের পুত্র প্রসেনজিৎ সরকারের সাথে মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে উক্ত জরিমানা করা হয়। এ সময় বাল্যবিযের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং মেয়েকে ছেলের বাড়ি থেকে ফিরিয়ে আবারও স্কুলের পাঠানোর প্রতিশ্রুতি প্রদান করে মুচলেকা গ্রহণ করা হয়।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, গোপনে সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের বিনয় সরকারের পুত্র প্রসেনজিৎ সরকারের সাথে কুমিরা গ্রামের ৯ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীর বিয়ে হয়। কুমিরা ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের গত বছরের সদস্য ঐ ছাত্রীর মাকে রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে তার মাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুস।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।