সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় ফারুকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

তালায় ফারুকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাতক্ষীরার তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও খলিলনগর ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ ফারুক হোসেনের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, (১০ সেপ্টেম্বর) বিকালে তালা ডাক বাংলা চত্বরে তালা উপজেলা যুবদল এর আয়োজনে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায় সাইদুর রহমান সাইদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মো: তাওহিদুর রহমান।

উল্লেখ্য, খলিলনগর ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ ফারুক হোসেন শনিবার (৭ সেপ্টেম্বর) সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের গণ-সংবর্ধনা উপলক্ষে চুকনগর বাজারে মিছিল করার সময় হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।