সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় পাখিমারা বিলে জোরপূর্বক জমি দখল অভিযোগ! | চ্যানেল খুলনা

তালায় পাখিমারা বিলে জোরপূর্বক জমি দখল অভিযোগ!

সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলে জোর পূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে বালিয়া গ্রামের আলতাফ কারিগরের বিরুদ্ধে। সে ওই গ্রামের মৃত্য আনার কারিগরের ছেলে।

ফরিদা বেগমের স্বামী বিলায়েত সরদার বলেন, আমার স্ত্রী ফরিদা বেগম ও সাইদুর রহমান ২০০৯ তেঘরিয়া গ্রামের মৃত্য মনিন্দ্র নাথের তিন ছেলের কাছ থেকে ১ একর ৩৩ শতক জমি ক্রয় করে। যা বর্তমানে আর এস নম্বর ১৫৬৬ খতিয়ানে নং ২৫৩৮ দাগে তাদের নামে রেকর্ড হয়েছে। এই একই জমির একটি চঞ্চকি দলিল দেখিয়ে সোনাতোন কাটি গ্রামের মতিয়ার গাজী স্থানীয় আলতাফ কারিগরের কাছে নন জুডিশিয়াল স্টাম্পে ডিড করে দেন। সেই থেকে আলতাফ কারিগর জোর পূর্বক এই জমি ভোগ দখলে রাখে। আমরা ক্রয়কৃত সম্পত্তিতে ১৫ দিন আগে ধান চাষ করেছি ঘেরের বাসা বেঁধেছি। বুধবার (২২ জানুয়ারী) সকালে ঘেরাবেড়া করতে গেলে খেশরা পুলিশ ক্যাম্পের পুলিশ বাঁধা দেন।

খেশরা ক্যাম্প ইনচার্জ মনিরুজ্জামান বলেন, পাখিমারা বিলে জমিজমা সংক্রান্ত বিরোধের একটি অভিযোগ পেয়েছি। ঘটনা স্থলে সবাই কে শান্ত থাকতে বলেছি। পরে কাগজপত্র দেখে শান্তিপূর্ণ সমাধান করা হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

খলিলনগরে দ্রুত উন্নয়ন কাজ শুরুর প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জরিমানা

সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন : হাবিবুল ইসলাম

তালা মহিলা কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত

সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী

তালার হাজরাকাটিতে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।