সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় নবাগত ইউএনও’র সাথে বিভিন্ন সংগঠনের মতবিনিময় | চ্যানেল খুলনা

তালায় নবাগত ইউএনও’র সাথে বিভিন্ন সংগঠনের মতবিনিময়

সাতক্ষীরার তালায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল এর সাথে তালা প্রেসক্লাব, তালা মহিলা ডিগ্রী কলেজ ও বেসরকারী উন্নয়ন সংগঠন “উন্নয়ন প্রচেষ্টা” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তালা মহিলা কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু হাসান, তরুণ কুমার সরদার, চিত্তরজ্ঞন সেন, নন্দী দিপংকর, শফিকুল ইসলাম, নিলুফার বানু, প্রভাষক দিপ্তি রাণী, মশিয়ার রহমান উপস্থিত ছিলেন।

“উন্নয়ন প্রচেষ্টা”র পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলী, সম্বয়কারী এ এস এম মুজিবুর রহমান, প্রকল্প সম্বয়কারী শাহানেওয়াজ কবির শাওন।

তালা প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, আহবায় এম এ হাকিম, সেলিম হায়দার, কাজী আরিফুল হক ভুলু, সেকেন্দার আবু জাফর বাবু, শফিকুল ইসলাম, রোকনুজ্জামান টিপু, কে এম শাহীনুর রহমান, সুমন রায় গনেশ এসময় উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বলেন, তালা আমাদের এটাকে সুন্দর রাখা বা সুন্দর করার দায়িত্ব আমাদের সবার। বর্তমান জেলা প্রশাসক স্যার খুবই দক্ষ ও কাজের প্রতি আন্তরিক। তালা উপজেলা কে সুন্দর ভাবে গড়ে তুলতে যা যা করা দরকার আপনাদের সাথে নিয়ে করা হবে। এই মুহুর্তে বড় কাজ হলো, জলাবদ্ধতা নিরশন, রাস্তার যানযট দূরীকরণ, ফুটপাত পরিস্কার রাখা।

তিনি বলেন, এই কাজগুলো যথাযথ ভাবে করতে গেলে সহকারী কমিশনার (ভূমি),র সহযোগীতা সবসময় দরকার। কিন্তু তালার এই অফিসটি অনেক দূরে। আমি চেষ্টা করছি কি ভাবে এই অফিসটি উপজেলার কাছাকাছি আনা যায়। এব্যাপারে ইতিমধ্যে জেলা প্রশাসক স্যার জায়গা পরিদর্শন করে কার্যক্রম এগিয়ে নেয়ার নির্দেশনা দিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।