সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

তালায় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা

Oplus_131072

সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকরণে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকার।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দীন, পাটকেলঘাটা থানা ওসি শাহীনুর রহমান, উপজেলা বিএনপি ও পূজা উদযাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি রায়, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তালা প্রেসক্লাব সভাপতি এম. এ. হাকিম, সাংবাদিক এস. এম. লিয়াকত হোসেন ও উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

সভায় বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ স্থানীয় সমস্যাবলি তুলে ধরে সমাধানের প্রস্তাবনা দেন।

অনুষ্ঠানে জানানো হয়, আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসবকে সফল ও উৎসবমুখর করতে তালা উপজেলার ১৯৬টি পূজামণ্ডপের অনুকূলে সরকারিভাবে ৫০০ কেজি করে মোট ৯৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।