সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় দুর্ঘটনায় প্রাণ হারালেন সাংবাদিক গণেশের পিতা | চ্যানেল খুলনা

তালায় দুর্ঘটনায় প্রাণ হারালেন সাংবাদিক গণেশের পিতা

তালা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সুমন রায় গণেশের বাবা মনরঞ্জন রায় (৮০) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোলাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনরঞ্জন রায় গোলাপপুর গ্রামের বাসিন্দা।

সুমন রায় গণেশ জানান, তার বাবা রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে মনরঞ্জন রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দারসহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।