সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম জলাবদ্ধতা নিরসনে কাজ করছে | চ্যানেল খুলনা

তালায় তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম জলাবদ্ধতা নিরসনে কাজ করছে

তালা উপজেলার ১২ টি ইউনিয়নের অধিকাংশ গ্রাম গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে। এসব গ্রামের অধিকাংশ মানুষের ঘরে বিশেষ করে রান্না ঘরে পানি উঠে গেছে। ফলে রান্নার জায়গার অভাবে অনেকেই অভূক্ত অবস্থায় দিনাতিপাত করছেন। এই অবস্থা থেকে ইউনিয়ন বাসিকে জলাবদ্ধাতা থেকে মুক্ত করতে ইউপি সদস্যদের সাথে নিয়ে দিন রাত পরিশ্রম করে চলেছেন তালার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ। ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত যে সকল সংযোগ খাল কপোতাক্ষ নদের সাথে সংযুক্ত হয়েছে সেগুলো নিজ উদ্দ্যোগে পরিস্কার করে চলেছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সুভাষিনী বাজার থেকে নওয়াপাড়া অভিমুখে সংযোগ খালটি নিজে উপস্থিত থেকে স্থানীয় লোকজনদের সাথে নিয়ে পরিস্কার করাচ্ছেন।

ইউপি সদস্য আমিনুর রহমান, আলাউদ্দীন সরদার, শংকর কুমার দাশ, মোহাম্মদ আলী, মতিয়ার রহমান,মনিরুল ইসলাম, মশিায়ার রহমান, জাকিয়া সুলতানা ইতি, রেবেকা খাতুন এসময় উপস্থিত ছিলেন।

আবুল কালাম আজাদ বলেন, আমার ইউনিয়নের অধিকাংশ গ্রামে মানুষের বসতবাড়িতে পানি উঠে গেছে। এসব গ্রামের মানুষ রান্না করে খাওয়ার অবস্থায় নেই। সবথেকে ক্ষতিগ্রস্থ হয়েছে, শিরাশুনি, লাউতাড়া, হাতবাস, তেরছি, আড়ংপাড়া। এসব অঞ্চলের পানি সরানোর জন্য শুভাষিনী থেকে নওয়াপাড়া পর্যন্ত একটি মাত্র খাল যা বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে আটকিয়ে দেয়া হয়েছে। এই বাঁধগুলো অপসারণ না করলে আগামী ১ মাসেও এসকল গ্রাম থেকে পানি নামবে না। সে কারণে ইউপি সদস্যদের সাথে নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।