সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের | চ্যানেল খুলনা

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

সাতক্ষীরার তালা উপজেলার প্রশাদপুর গ্রামে দীর্ঘদিনের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ এরশাদ গাজী গংদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ তালা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রশাদপুর গ্রামের মৃত হাজের আলী গাজীর ছেলে সোলাইমান গাজী সাবেক ৪৮১ দাগের ৭৮ শতক জমির মধ্যে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৪২ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে চাষাবাদ করে আসছেন। জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষরা ওই জমি জোরপূর্বক দখল করে নেয় বলে অভিযোগ করেন তিনি।

সোলাইমান গাজী ও তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা জানান, প্রতিপক্ষরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। নির্বাচনের পর তারা সুযোগ বুঝে জমি দখল করে নেয়। এ বিষয়ে আদালতে মামলা করা হয়েছে, যা বর্তমানে চলমান রয়েছে। পাশাপাশি প্রতিপক্ষরা তাদের দেখে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। নিরাপত্তাহীনতায় ভুগে তারা তালা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত এরশাদ গাজী অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। ভাগবাটোয়ারা না হওয়ায় শরিকদের মধ্যে ভোগদখল চলছিল। চলতি বছর খাজনা পরিশোধ করতে গিয়ে সর্বশেষ ভূমি জরিপ অনুযায়ী ওয়ারেশদের নামে আলাদা প্লট নির্ধারণের বিষয়টি জানতে পারেন। তিনি দাবি করেন, ম্যাপ অনুযায়ী নিজেদের অংশ বুঝে নিয়ে তারা দখল নিয়েছেন এবং অন্যের জমি দখলের প্রশ্নই ওঠে না।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য লিয়াকত আলী মোড়ল জানান, ভূমি মাপজোকের সময় তিনি উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। আপস-মীমাংসার মাধ্যমে সমাধান হলে স্থায়ী শান্তি ফিরবে বলে তিনি মনে করেন। উভয় পক্ষ রাজি থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।