সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন | চ্যানেল খুলনা

তালায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. তারিক ইমামঅন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সাস-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, তালা প্রেসক্লাব সভাপতি এম. এ. হাকিম, ছায়াবীথি সংগঠনের সভাপতি সাইদুর রহমান সাইদ এবং উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। অনুষ্ঠানে মৎস্যচাষি, সাংবাদিক ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।