সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় চাঁদাবাজ ও ছিনতাইকারী সাইদ সরদার জনতার হাতে আটক! | চ্যানেল খুলনা

তালায় চাঁদাবাজ ও ছিনতাইকারী সাইদ সরদার জনতার হাতে আটক!

সাতক্ষীরার তালায় চাঁদাবাজ ও ছিনতাইকারী আবু সাইদ সরদার কে আটক করেছে স্থানীয় জনতা। সে মাগুরাডাঙ্গা গ্রামের মাহফুজ সরদারের ছেলে। শনিবার রাতে দীপ্ত নামে এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা ও মোবাইল ছিনতায়ের অভিযোগে তাকে আটক করা হয়।

রবিবার (৯ মার্চ) দুপুর ১২ টার দিকে তালার মাগুরা বাজারে এ ঘটনা ঘটে। পরে তালা থানা পুলিশের কাছে হস্থান্তর করে স্থানীয় জনতা।

তালা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস কে ফারুক হোসেন জানান, সাইদ এলাকার চিহ্নিত চোর, ছিনতাইকরী ও চাঁদাবাজ। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়ায় সে সংখ্যালঘু পরিবারে চুরি ও চাঁদাবাজি করতো। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট ছিলো। সরকারী দলের নাম ভাঙিয়ে এলাকায় বীরদর্পে চলাফেরার কারণে প্রশাসনও তাকে আটক করতে সাহস পেত না। আওয়ামী লীগ সরকারের পতনের পরে সে ভোল পাল্টে রাতারাতি হয়ে যায় বিএনপি’র নেতা। এখন বিএনপির নাম ভাঙিয়ে হিন্দু অধ্যশিত এলাকায় পূর্বের ন্যায় ছিনতাই ও চাঁদাবাজি শুরু করে।

শনিবার রাতে আবু সাইদ মাগুরা গ্রামের দীপ্তর কাছ থেকে ৪০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে। এঘটনা জানতে পেরে বিএনপি নেতাদের নির্দেশে স্থানীয় বিএনপি নেতা ও জনতার সহযোগতায় তাকে আটক করে জুতার মালা পরিয়ে পুলিশে দেয়া হয়।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত আবু সাইদ কে আটক করে থানায় আনা হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।