সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় খলিলনগর স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড কমী সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় খলিলনগর স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড কমী সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড কমী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৩১ আগস্ট ) বিকেলে ইউনিয়নের হাজরাকাটি বাজারে এ সম্মেলনের আয়োজন করে খলিলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু ভাই।

খলিলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বায়জিত হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম ।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মাস্টার শাহাদাত হোসেন, মালী মোসলেম উদ্দীন, উপজেলা যুবদলের নেতা নুরুল ইসলাম,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরদার রেজাউল ইসলাম, হেলালখান,আব্দুর রাজ্জাক,মহিলা দলের আহ্বায়ক মুরশিদা পারভিন প্রমুখ।

এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ওয়ার্ড কমীদের মতামতের ভিত্তিতে মনিরুল ইসলাম সভাপতি, মশিয়ার রহমান সহ-সভাপতি, শয়কাত শেখ সাধারণ সম্পাদক, সেলিম গাজী যুগ্ম সম্পাদক, কামাল সরদার সাংগঠনিক সম্পাদক এবং তুহিন সরদার সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।