সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তা সম্মননা পেলেন ৬ উদ্যোক্তা | চ্যানেল খুলনা

তালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তা সম্মননা পেলেন ৬ উদ্যোক্তা

তালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তা সম্মননা পেলেন ৬ উদ্যোক্তা। রবিবার (২৯ জুন) বিকালে তালা শিল্পকলা একাডেমী হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিট এর ( কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ) খাতের আওতায় ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয়। এসময় অতিথিরা উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও দুই হাজার টাকার চেক তুলে দেন।

সম্মননা পাওয়া ব্যক্তিরা হলেন- ফসল খাতে- ফল বাগান স্থাপন হিসেবে আগাম টক মিষ্টি বরই চাষের জন্য মেহেদী হাসান, অমৌসুমী তরমুজ চাষের জন্য মোঃ আব্দুর রশিদ। মৎস্য খাতে- বাহারী মাছের জন্য মোঃ মুশফিকুর রহমান, মাছের পোনা উৎপাদনের জন্য মোঃ নাইমুল হাসান। প্রাণিসম্পদ খাতে- হাইব্রিড লেয়ার মুরগি পালনের জন্য রেশমা বেগম, সমন্বিতভাবে ভাবে কবুতর পালনের জন্য পারুল বেগম।

উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও কৃষি ইউনিটের কৃষিবিদ নয়ন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাছুম বিল্লাহ , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএস এম মজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া কৃষকরা তাদের বণার্ঢ্য কৃষি কর্মের কথা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দুশতাধিক কৃষকের মাঝে তুলে ধরেন। এসময় উন্নয় প্রচেষ্টার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।