সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ | চ্যানেল খুলনা

তালায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

শনিবার (১৯ জুলাই) সকালে তালা শিল্পকলা একাডেমি হল রুমে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডের মধ্যে সেরা ৪০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে সনদপত্র, ক্রেস্ট ও অর্থ প্রদান করা হয়। উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপা রানী সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। মাধ্যমিক শিক্ষা অফিসারে একাডেমিক সুপারভাইজার প্রভাস চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের ও সহকারী পরিদর্শক মোঃ সাগর আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফুর, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, প্রভাষক গাজী আছাদুজ্জামান, অভিভাবক শেখ শরীফ হাসান জাবিদ, কৃতি শিক্ষার্থীদের মধ্যে তাছনিন সুলতানা বৃষ্টি এবং বিলাল হুসাইন প্রমুখ।

উক্ত প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ে সেরা শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।