সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় কুরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় কুরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রথম বারের মত উপজেলা পর্যায়ে কুরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে তালা শিল্পকলা একাডেমিতে তালা ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আয়োজনে কুরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতাটিতে ক ও খ বিভাগে তালার সকল ইউনিয়নের প্রায় দুইশত ছেলেমেয়ে অংশগ্রহণ করেন।
তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উপদেষ্ট সরদার মশিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য সাবেক জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক তালা ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি মাওলানা তাওহীদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন প্রমূখ।
প্রতিযোগিতা শেষে তালা ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি র‌্যালি শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে তালা বাজার প্রদক্ষীন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। কুরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ফলাফল শত্রুবার প্রকাশিত হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।