সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় এক বৃদ্ধের আত্মহত্যা | চ্যানেল খুলনা

তালায় এক বৃদ্ধের আত্মহত্যা

সাতক্ষীরার তালায় কালিপদ দাশ (৭৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। সে উপজেলার সদর ইউনিয়নের খাঁনপুর গ্রামের মৃত কিনারাম দাশের ছেলে। আজ শনিবার (৫ জুলাই) সকালে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, শনিবার সকালে বাড়ি হতে ৫০০ গজ দূরে একটি আম বাগানে লুঙ্গি প্যাচিয়ে সে আত্মহত্যা করে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনউদ্দীন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কিছুটা অসুস্থ এবং ঋণগ্রস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর বিস্তারিত জানা যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।