সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ইসলামী ব্যাংকের আত্মসাকৃত টাকা ফেরত পেতে মানববন্ধন | চ্যানেল খুলনা

তালায় ইসলামী ব্যাংকের আত্মসাকৃত টাকা ফেরত পেতে মানববন্ধন

সাতক্ষীরার তালায় ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট শাখার গ্রাহকদের আত্মসাৎকৃত টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে দশটায় খেয়াঘাট মোড়স্থ তালা ইসলামী ব্যাংকের সামনে (শেখ প্লাজা) উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তালা ইসলামী ব্যাংকের গ্রাহক শিক্ষক বাবলুর রহমান, মোঃ মহিউদ্দিন, বিল্লাল শেখ, গোলাম মোস্তফা, সুলতান আহমেদ, শরিফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পাইকগাছা শাখার অধীনে তালা এজেন্ট আউটলেট সানা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিজানুর রহমান, ম্যানেজার তরিকুজ্জামান, কর্মচারী মুজাহিদুল ইসলাম সুমন ও ইয়াছিন বিশ্বাস গ্রাহকদের আত্মসাৎকৃত টাকা ফেরত ও তাদের শাস্তির দাবি দাবি করেন।

এ সময় বক্তার আরো বলেন, ফকিরির টাকা, এতিমের টাকা, দিনমজুরের টাকাসহ ব্যবসায়ী চাকুরিজীবী সকল মানুষের প্রায় এক কোটি আশি লাখ টাকা আত্মসাৎ করেছে। এ সময় তারা উক্ত টাকা ফেরত পাবার পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।