সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় আরএমটিপির প্রকল্পের মেন্টরিং প্রোগ্রাম ও সম্মাননা প্রদান | চ্যানেল খুলনা

তালায় আরএমটিপির প্রকল্পের মেন্টরিং প্রোগ্রাম ও সম্মাননা প্রদান

সাতক্ষীরার তালায় নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ- প্রকল্পের আওতায় চাষীদের উৎসাহিত করতে মেন্টরিং প্রোগ্রাম ও সম্মাননা প্রদান করা হয়। বুধবার (২১ মে) সকালে সাস টেকনোলজি পার্ক মাঠে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, ইফাদ ও ডানিডা অর্থায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাস-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীলা জেলা মৎস্য কর্মকর্তা জি. এম. সেলিম।

রেইজ প্রকল্প কেস ম্যানেজমেন্ট অফিসার, মো: নাজমুল হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম,সহকারী পরিচালক মো:নুরুল ইসলাম,ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর কর্মকর্তা অমিত খামারী,মনিটরিং অফিসার ফেরদৌস রহমান,সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর, মো:সেলিম রেজা,মো: জাহাঙ্গীর হোসেন,শেখ রাফশান জামীসহ সফল খামারিরা ও স্থানীয় চাষিরা।

অনুষ্ঠানে তালা,আশাশুনি, কয়রা,পাইকগাছার নির্বাচিত সফল চাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও মৎস্য চাষীদের মাটি ও পানি পরীক্ষায় উদ্বুদ্ধকরণে স্থানীয় সেবা প্রদানকারীদের কারিগরি সেবা প্রদানের জন্য উৎসাহ ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্য খামারিরাও নিরাপদ মাছ চাষের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।