সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালা মহিলা কলেজের সহকারী অধ্যাপক তৌহিদুজ্জামান আর নেই | চ্যানেল খুলনা

তালা মহিলা কলেজের সহকারী অধ্যাপক তৌহিদুজ্জামান আর নেই

তালা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান (৫৪) আজ বৃহস্পতিবার সকালে খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তৌহিদুজ্জামান দীর্ঘদিন ধরে তালা বাজারে বসবাস করতেন।

তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের হাতবাস গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে। তালা মহিলা কলেজে তিনি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তৌহিদুজ্জামান প্রতিষ্ঠাকালীন থেকে তালা মহিলা কলেজে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ উপজেলার বিভিন্ন স্তরের মানুষ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।