সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালা মহিলা কলেজের সহকারী অধ্যাপক তৌহিদুজ্জামানের দাফন সম্পন্ন | চ্যানেল খুলনা

তালা মহিলা কলেজের সহকারী অধ্যাপক তৌহিদুজ্জামানের দাফন সম্পন্ন

তালা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান (৫৪) বৃহস্পতিবার সকালে খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

তৌহিদুজ্জামান দীর্ঘদিন ধরে তালা বাজারে বসবাস করতেন। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের হাতবাস গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে।
তালা মহিলা কলেজে তিনি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিন বৃহস্পতিবার দুপুরে তালা মহিলা কলেজ মাঠে প্রথম জানাযা এবং বিকালে হাতবাস গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তৌহিদুজ্জামান প্রতিষ্ঠাকালীন থেকে তালা মহিলা কলেজে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ উপজেলার বিভিন্ন স্তরের মানুষ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।