সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালা মহিলা কলেজ থেকে ঢাবিতে চান্স পেয়েছে সামিয়া ও প্রজ্ঞা | চ্যানেল খুলনা

তালা মহিলা কলেজ থেকে ঢাবিতে চান্স পেয়েছে সামিয়া ও প্রজ্ঞা

তালা মহিলা কলেজ থেকে দুই অদম্য শিক্ষার্থী সামিয়া ও প্রজ্ঞা এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। তারা দুজনই মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলামের মেয়ে সামিয়া ইফফাত ৩৪৩ মেধা তালিকা নিয়ে ঢাবিতে চান্স পেয়েছেন। তার প্রাপ্ত নম্বর ৭৯.৫। খুলনার ডুমুরিয়া উপজেলার বৈঠাহারা গ্রামের দিলিপ চন্দ্র মন্ডলের মেয়ে প্রজ্ঞা পারুমিতা মন্ডল ৮৮৪ মেধা তালিকা নিয়ে ঢাবিতে চান্স পেয়েছেন। এ বিষয়ে তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কলেজের দুই কৃতি ছাত্রী সামিয়া ও প্রজ্ঞা সাফল্যের সহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে। আমরা সবাই খুব খুশি হয়েছি। আমরা চাই তারা পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে দেশ দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।