সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালা প্রেসক্লাবের জাতীয় শোক দিবস পালন | চ্যানেল খুলনা

তালা প্রেসক্লাবের জাতীয় শোক দিবস পালন

সাতক্ষীরার তালা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে তালা প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপিতত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, নাগরিক কমিটির নেতা মীর জিল্লুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন,তালা প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান,যুগ্ম-সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী,সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, সদস্য অর্জুন বিশ^াস, কামরুজ্জামান মিঠু, আছাদুজ্জামান রাজু তাপস সরকার প্রমূখ। এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তালা প্রেসক্লাবে নেতৃবৃন্ধ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।