সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালা থানার ছাত্রদলের আহ্বায়ক হাফিজুরের পিতার মৃত্যু : শোক প্রকাশ | চ্যানেল খুলনা

তালা থানার ছাত্রদলের আহ্বায়ক হাফিজুরের পিতার মৃত্যু : শোক প্রকাশ

তালা অফিসঃ সাতক্ষীরা তালা থানার ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজের পিতা ও বিএনপি কর্মী মো : মোবারেক খাঁ (৭২) আর নেই। সোমবার সকালে নিজ বাড়িতে জেয়লা গ্রামে বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, পাঁচ ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মোবারেক খাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিকালে জানাযা নামায শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাযায় অংশগ্রহন করেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক উপাধ্যাক্ষ সফিকুল ইসলাম,তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন,বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন,মির্জা আতিয়ার রহমান,বিএনপির নেতা ওয়াজেদ বিশ্বাস,আজিজুর রহমান,যুবদল নেতা মোস্তফা হোসেন মন্টু,রফিকুল ইসলাম,সেচ্ছাসেবক দলের নেতা আবুল কালামসহ বিএনপি,যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দলের নেতা কর্মীসহ এলাকার সুশীল সমাজের লোকজন জানাযা নামাযে অংশগ্রহন করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন,উপজেলা বিএনপি সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যাক্ষ সফিকুল ইসলাম, উপজেলা বিএনপি,জেলা ছাত্রদল,উপজেলা ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।