সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তালা উত্তরণ আইডিআরটিতে জেলা প্রশাসকের মতবিনিময় | চ্যানেল খুলনা

তালা উত্তরণ আইডিআরটিতে জেলা প্রশাসকের মতবিনিময়

সাতক্ষীরা তালায় উত্তরণ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। শনিবার দুপুরে উত্তরণ আইডিআরটিতে উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান, এনডিসি মোঃ আজহার আলী, সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক প্রমুখ। এ সময় উত্তরণের সার্বিক কর্মকান্ড নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী জাহিন শাম্স সাক্ষর।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, উত্তরণ প্রায় ৩৬ বছর যাবৎ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বর্তমানে করোনা ভাইরাসের সময় সংস্থার কর্মীদের অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা প্রদান প্রশংসার দাবী রাখে। এ সময় তিনি ভূমি, নদী-নালা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, স্যানিটেশনসহ জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরকারকে সহযোগিতা করার জন্য উত্তরণ সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানান।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।