সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তামিমের অতিথি হয়ে আসছেন রোহিত শর্মা | চ্যানেল খুলনা

তামিমের অতিথি হয়ে আসছেন রোহিত শর্মা

চ্যানেল খুলনা ডেস্কঃবাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের ফেসবুক লাইভের পরবর্তী অতিথি বিশ্বখ্যাত ভারতীয় ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা। শুক্রবার রাত সাড়ে ১০টায় তামিমের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইভে আসছেন তারা।

বিশ্বব্যাপী করোনাভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা তাদের ভক্তদের সাথে নিজেদের অনেক স্মৃতি এবং তাদের কিছু অজানা গল্প শেয়ার করতে বা মহামারি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে যাচ্ছেন।

তামিম ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আগের পর্বগুলোতে দেশ-বিদেশের বিভিন্ন অতিথিকে নিয়ে এসেছিলেন।

তিনি প্রথম দুটি সেশনে ইনস্টাগ্রামে যথাক্রমে বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম এবং টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সাথে লাইভে এসেছিলেন।

পরে তামিম তার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এ অনুষ্ঠানটি স্থানান্তর করেন, যেখানে সম্প্রতি বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, পেসার তাসকিন আহমেদ এবং রুবেল হোসেন উপস্থিত হয়ে তাদের কিছু অজানা গল্প শেয়ার করেন।

সর্বশেষ পর্বে তামিম বুধবার (১৩ মে) রাতে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সাথে লাইভ সেশনে অংশ নেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।