সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তরুণদের বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির | চ্যানেল খুলনা

তরুণদের বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বঙ্গভবনের গ্যালারি হল থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

২০১৫ সাল থেকে প্রতিবছর ওআইসি সদস্যভুক্ত দেশগুলোকে ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল’ এর স্বীকৃতি দিয়ে আসছে ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ)। ২০১৯ সাল থেকে শুরু হওয়া তীব্র প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পন্ন করে ২০২০ সালে এই স্বীকৃতি পায় বাংলাদেশের রাজধানী ঢাকা।

মুজিবশতবর্ষে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল সামিট উপলক্ষে ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ ঘোষণা করে সরকার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য পাওয়ার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে নিজ নিজ দেশ ও জনগণের জন্য আত্মনিয়োগ করার আহ্বান জানাই, যেমনটি করেছিলেন বঙ্গবন্ধু।’

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে আর্থ-সামাজিক ক্ষেত্রে চমৎকার অগ্রগতি করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করছেন। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে নিজেকে উন্নীত করেছে। উন্নয়নের এই টেকসই গতি ধরে রাখতে পারলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বসভায় নিজেকে প্রতিষ্ঠিত করবে।’

করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশসহ সারাবিশ্ব করোনাভাইরাস মহামারির সঙ্গে লড়ছে। বাংলাদেশ সরকার করোসাভাইরাস প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশের সব জনসাধারণকে টিকার আওতায় আনতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের কারণে বিশ্ব অর্থনীতির নেতিবাচক ধারার মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক প্রগতি ধরে রাখতে পেরেছে।’

বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা পাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ যে সব ক্ষেত্রে উন্নতি করছে তার মূল কারণ হলো তরুণ প্রজন্ম দায়িত্ব নিয়ে সব জায়গায় নিজেদের নিয়োজিত করেছে। বাংলাদেশের তরুণ প্রজন্মের শক্তিকে ব্যবহার করে উন্নয়নের গতি তরান্বিত করতে সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ভার্চুয়াল) ও ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আইয়ান।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের একযোগে পদত্যাগ

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব

বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।