সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
‘ঢাকার বাইরে শিক্ষার্থীদের দিতে হবে ফুল ভাড়া’ | চ্যানেল খুলনা

‘ঢাকার বাইরে শিক্ষার্থীদের দিতে হবে ফুল ভাড়া’

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাসে হাফ ভাড়া কার্যকর করেছেন বাসমালিকরা। আগামীকাল ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে শুধু ঢাকায় শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হবে। ঢাকার বাইরে সবাইকে দিতে হবে ফুল ভাড়া।
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ।

তিনি বলেন, ভ্রমণকালে বাসে ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে। ব্যক্তি মালিকানাধীন বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবে।
সরকারি ছুটিসহ স্কুল-কলেজের মৌসুমি ছুটির সময়গুলোয় হাফ ভাড়া কার্যকর হবে না।
তবে শর্তগুলো শুধু ঢাকার ক্ষেত্রে প্রযোজ্য বলে জানান খন্দকার এনায়েত। সেক্ষেত্রে ঢাকার বাইরের জেলাগুলোয় যেসব শিক্ষার্থীরা চলাচল করবে তাদের বাসের সম্পূর্ণ ভাড়া পরিশোধ করতে হবে।
সংবাদ সম্মেলনে হাফ ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দ্রুত ঘরে ফেরার অনুরোধ করেন তিনি।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের একযোগে পদত্যাগ

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব

বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।