সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঢাকা–১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির | চ্যানেল খুলনা

ঢাকা–১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ঢাকা–১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন।

ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ঢাকা–১৩ ও ১৫ আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষে আজ ঢাকা–১৫ আসনের জন্য একটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এ পর্যন্ত ঢাকা–১৫ আসনে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তারা হলেন—ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল (সিপিবি), মো. তানজিল ইসলাম, খান শোয়েব আমান উল্লাহ, মো. শফিকুল ইসলাম খান (বিএনপি), আলমগীর ফেরদৌস (এনসিপি), এস এম ফজলুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এ কে এম শফিকুল ইসলাম (গণফোরাম) এবং মো. শফিকুর রহমান (জামায়াতে ইসলামী)।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

আইআরআইয়ের আমন্ত্রণে তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে, প্রশ্ন আজহারের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।